কুমিল্লায় আয়োজিত এক জনসভায় সরকারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ নয়, ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২০ মে) সন্ধ্যায় নাঙ্গলকোটে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে সরকার বিভিন্ন সেবা খাতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড চালু করলেও সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই তিনি ‘জাস্টিস কার্ড’ চালুর আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেন, দেশে ঘুষ, দালালচক্র ও দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ যথাযথ সেবা ও ন্যায়বিচার পাচ্ছে না।
এনসিপি নেতা আরও বলেন, বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি এখনো পুরোপুরি দূর হয়নি। অনেক ক্ষেত্রে মানুষ আদালতে যেতেও অনীহা প্রকাশ করছে, কারণ তারা ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা নিয়ে সন্দিহান।
তিনি প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।
নাঙ্গলকোটের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পথসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের ব্যাপক সমাগম ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, দলটির কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!