কোন সংবাদ পাওয়া যায়নি

২৭ সেপ্টেম্বর, ২০২৬
অপরাধ
শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কার্যালয়ের ভেতর থেকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রে হাত দেওয়া হয়নি। শনিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

২৪ সেপ্টেম্বর, ২০২৬
অপরাধ
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬
অপরাধ
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং ক্ষতিকর উপাদান বিক্রির দায়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

২১ সেপ্টেম্বর, ২০২৬
অপরাধ
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে ওই যুবকের ভাবি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখেন স্থানীয়রা।
১৬ সেপ্টেম্বর, ২০২৬
অপরাধ
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় এবার দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি । ডিবির দাবি, গ্রেপ্তার মো. খোকন ও রাজিব মাতুব্বরই ছিনতাই ও রনজিলার মৃত্যুর ঘটনায় জড়িত।
১৪ সেপ্টেম্বর, ২০২৬
অপরাধ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার ৭০ ও মনজুরুল আলম টিটু ৩৫ নামে ফুফু ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার ওই গ্রামের বাসিন্দা। মনজুরুল আলম টিটু তার ভাইয়ের ছেলে।
৮ সেপ্টেম্বর, ২০২৬
অপরাধ
ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা ও ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার ৭ সেপ্টেম্বর নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।