কোন সংবাদ পাওয়া যায়নি

৬ নভেম্বর, ২০২৬
রাজধানী
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অতীতেও ক্ষমতাসীনরা অনেক আইন পাস করেছে। কিন্তু শেষ পর্যন্ত সেসব আইন টেকেনি। জোরজবরদস্তি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।

২৫ অক্টোবর, ২০২৬
রাজধানী
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস। গত ২০ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয় ছুটি। শনিবার ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকাল ৯টা থেকে অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা।

১৪ অক্টোবর, ২০২৬
রাজধানী
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ১৩ অক্টোবর রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।