কোন সংবাদ পাওয়া যায়নি
৫ অক্টোবর, ২০২৫
সিলেট
সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে পাথর লুটের মূল হোতা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল অদুদ ওরফে আলফু মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার ৪ অক্টোবর বিকালে কোম্পানীগঞ্জ সদরের একটি ব্যাংক থেকে তাকে আটক করা হয়। আলফু মিয়া তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও।

১২ জানুয়ারী, ২০২৬
সিলেট
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে ওড়ানো একটি গ্যাস বেলুন সীমান্ত অতিক্রম করে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় গিয়ে পড়েছে। এতে স্থানীয়ভাবে কিছু সময়ের জন্য চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়।

২৮ মে, ২০২৪
সিলেট
স্থল নিম্নচাপটি বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মঙ্গলবার ২৮ মে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ মে, ২০২৪
সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশু সন্তানকে ২ বিষ খাইয়ে হত্যার অভিযোগে শিশুর বাবা মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৩ মে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আমিনুল ইসলাম ।

২৩ মে, ২০২৪
সিলেট
দোয়ারাবাজারের বোগলা ইউনিয়নের বালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের আশ্বাস দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল কর্তৃক একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

২৩ মে, ২০২৪
সিলেট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় চার ছাত্রলীগ নেতাকর্মীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার অধিকতর তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

২০ মে, ২০২৪
সিলেট
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন। সোমবার ২০ মে দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুদ্দুস মিয়া ২১ ও দুলন মিয়া ২৫ । তাদের দুজনের বাড়ি ছাতক উপজেলায়।