কোন সংবাদ পাওয়া যায়নি

৬ নভেম্বর, ২০২৬
অর্থনীতি
রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে রাজধানীর বাজারে ছোলার দাম বেড়েছে কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ছোলার পাশাপাশি ছোলার ডালের দামও বেড়েছে। শুক্রবার ৬ নভেম্বর সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়।
৫ নভেম্বর, ২০২৬
অর্থনীতি
তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর । বৃহস্পতিবার ৫ নভেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

৫ নভেম্বর, ২০২৬
অর্থনীতি
সমস্যাগ্রস্ত সিটি গ্রুপের ব্যবসা সচল রাখতে তিন হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণের বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি সিটি ব্যাংকের নেতৃত্বে সিন্ডিকেশন পদ্ধতিতে আটটি ব্যাংক এই অর্থায়ন করবে। এ জন্য ব্যাংক কোম্পানি আইনের নিষেধাজ্ঞা ২০২৭ সাল পর্যন্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

২ নভেম্বর, ২০২৬
অর্থনীতি
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। উদ্যোগ নামের বিশেষ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে দেশের আরও ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

১ নভেম্বর, ২০২৬
অর্থনীতি
মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ চালিয়ে গেলে এ সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে বলে জানিয়েছেন পোশাকশিল্পের মালিকেরা।

১ নভেম্বর, ২০২৬
অর্থনীতি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া প্রফেশনাল ফেলোস প্রোগ্রাম পিএফপি অন ইকোনমিক এমপাওয়ারমেন্টে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পোশাক ব্র্যান্ড ফিয়েরোর প্রতিষ্ঠাতা সৈয়দ ইয়াসির আলম।
২৮ অক্টোবর, ২০২৬
অর্থনীতি
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং বাজারে কোনো ঘাটতি তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজান সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এ মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই।