ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং রাজনৈতিক সমাধানে বিস্তৃত আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয়েছে।
শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্র এ তথ্য জানিয়েছে।
তবে যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, এসব হামলা যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে লেবাননে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননেও চলছে সামরিক অভিযান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানোর বিষয়ে সম্মতি হয়েছে। একই সঙ্গে স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আগামী দিনে আলোচনা চলবে।
লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও সামরিক আলোচনা শুরু হওয়া দেশের জনগণের জন্য স্বস্তির সুযোগ তৈরি করবে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, দেশটি বিদেশি স্বার্থনির্ভর কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, চলমান সংঘাত এমন একটি যুদ্ধ, যা লেবানন চায়নি।
তিনি আরও বলেন, ইসরায়েল ৬৮টি শহর ও গ্রাম দখল করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
অন্যদিকে ওয়াশিংটনে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইটার বলেন, ইসরায়েলের অগ্রাধিকার হলো নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে অগ্রগতি সম্ভব।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!