আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ কার্যক্রম শুরু হয়, যা বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল। পরবর্তীতে এটি দীর্ঘদিন বন্ধ থাকলেও বর্তমানে আবার সম্প্রচার শুরু হয়েছে। এবার সেই উদ্যোগকে সম্প্রসারিত করে ক্রীড়াভিত্তিক প্রতিভা অনুসন্ধানের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে, যার যাত্রা শুরু হবে সিলেট থেকে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধুই বিনোদন বা শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন একটি স্বীকৃত পেশা। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।
তারেক রহমান আরও বলেন, খেলোয়াড়রা যাতে নিজেদের পছন্দের খেলাকে পেশা হিসেবে গ্রহণ করে নির্বিঘ্নে এগিয়ে যেতে পারেন এবং আর্থিক অনিশ্চয়তায় না পড়েন, সে লক্ষ্যেই একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় ক্রীড়াবিদদের বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!