সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বান্ধবী আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁঞা (জীবন)-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক আশরাফুল ইসলাম এ বিষয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অর্থ পাচারের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনাগমন নিষিদ্ধ করা প্রয়োজন।
এর আগে, গত বছরের ১১ নভেম্বর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত তৌফিকা করিমের আয়কর নথি জব্দের নির্দেশ দেয়। এছাড়া আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ, বদলি ও জামিনসংক্রান্ত অবৈধ তদবির এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!