নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার একটি খামারে দেখা মিলেছে অ্যালবিনো জাতের ব্যতিক্রমী এক মহিষের। যার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। চঞ্চল, রাগী ও আক্রমণাত্মক আচরণের কারণেই এমন নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন খামার সংশ্লিষ্টরা।
এস এস ক্যাটেল ফার্ম খামারে থাকা এই মহিষকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে প্রতিদিন শত শত মানুষ মহিষটি দেখতে সেখানে ভিড় করছেন।
খামার কর্তৃপক্ষ জানায়, এর আগে একই ধরনের আরেকটি অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত হয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। এবার নতুন করে আলোচনায় এসেছে ‘নেতানিয়াহু’ নামের মহিষটি।
অ্যালবিনো জাতের এই মহিষটির ওজন ৭৫০ কেজির বেশি। খামারি ও দর্শনার্থীদের দাবি, এর চুল ও চোখের গঠনের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর কিছুটা মিল রয়েছে। পাশাপাশি এর আচরণও বেশ আক্রমণাত্মক।
এক দর্শনার্থী গণমাধ্যমকে বলেন, “শুনেছি নেতানিয়াহু যেভাবে বিশ্ব নিয়ে খেলা করে, মহিষটিও নাকি তেমন দুষ্টু প্রকৃতির। কেউ কাছে গেলে গুঁতো দিতে চায়, সবসময় শিং নাড়িয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে।”
খামার কর্তৃপক্ষ আরও জানায়, মহিষটির জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। ঘাস ও ভুসির পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হয় নিয়মিত। দিনে দুইবার গোসলও করানো হয়। তবে মেজাজ গরম থাকায় রাখালরা কিছুটা সতর্ক থেকেই এর দেখাশোনা করেন।
খামারের ব্যবস্থাপক মেহেদি জানান, খামারে মোট ছয়টি অ্যালবিনো মহিষ রয়েছে। সেগুলোর নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু-ওয়ান’ থেকে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত। প্রতিদিন এসব মহিষ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!