পাবনার চাটমোহর উপজেলায় ১২০ টাকা চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতনের পর অপমান সইতে না পেরে শ্রাবন্তী খাতুন (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত শ্রাবন্তী ওই গ্রামের দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। প্রায় এক বছর ধরে সে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত।
শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হান্নান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালে হান্নান মোল্লার ঘরের আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এরপর শ্রাবন্তীকে সন্দেহ করে হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে কিশোরীর দুই হাত খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয় এবং নির্যাতনের মাধ্যমে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।
এ সময় উপস্থিত কয়েকজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন বলেও জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, সবার সামনে অপমান ও নির্যাতনের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে শ্রাবন্তী। পরে বাড়ি ফিরে পরিবারের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করা হয়।
শ্রাবন্তীর মামা সিফাত হোসেন বলেন, ‘সে চুরি করলেও বিষয়টি তার মা-বাবাকে জানানো যেত। কিন্তু তাকে সবার সামনে খুঁটিতে বেঁধে মারধর করা হয়েছে। অপমান সইতে না পেরেই সে আত্মহত্যা করেছে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, প্রাথমিক তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!