লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি নজরদারি ড্রোন আছড়ে পড়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে ড্রোনটি উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমানে ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে।
বিজিবি সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) অধীন বুড়িমারী বিওপির মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮-এস এলাকায় ঘটনাটি ঘটে। ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সংলগ্ন ৯৮ হিমালয় ক্যাম্প থেকে উড়ানো ড্রোনটি নজরদারির সময় যান্ত্রিক ত্রুটিতে নিয়ন্ত্রণ হারায়।
একপর্যায়ে ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেতে বিকট শব্দে পড়ে যায়। এতে সেখানে কাজ করা কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি দ্রুত বিজিবিকে জানালে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে।
ড্রোনটি নিখোঁজ হওয়ার পর বিএসএফ সদস্যরা তা উদ্ধারের চেষ্টা চালায় এবং প্রথমদিকে বাংলাদেশের ভেতরে পড়ার বিষয়টি অস্বীকার করে সীমান্তে টহল বাড়ায়। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়। তবে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সীমান্তে সতর্ক অবস্থান বজায় রাখে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) জানিয়েছে, উদ্ধার করা ড্রোনটি তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, সীমান্তে একটি ড্রোন পাওয়া গেছে, যা ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি বিজিবি দেখভাল করছে।
৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে ড্রোনটি পাওয়া গেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বসবাসরতদের সতর্ক থাকতে বলা হয়েছে। ড্রোনটি যান্ত্রিক ত্রুটিতে পড়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল-তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!