সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে বিতর্কের মধ্যে দুঃখ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ। ভিডিওটিতে বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং একটি শিশুর উপস্থিতির বিষয়টি নিয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ জানান, সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি বর্তমান সময়ের নয়। এটি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় ঘনিষ্ঠ মহলের একটি ক্লোজড গ্রুপের জন্য ধারণ করা হয়েছিল। কোনোভাবে সেই গোপন গ্রুপ থেকে ভিডিওটি ফাঁস হয়ে জনসমক্ষে এসেছে।
তিনি লিখেছেন, ভিডিওটিতে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এবং সেখানে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, ভিডিওটির জন্য তিনি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। এ ধরনের মন্তব্য করা কোনোভাবেই উচিত হয়নি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রতিপক্ষের নেতাদের নিয়ে এমন মন্তব্য ব্যক্তিগত ও দলীয় শিষ্টাচারের পরিপন্থী। বিশেষ করে শিশুদের সামনে এ ধরনের নেতিবাচক রাজনৈতিক চর্চা করা ভুল ছিল বলেও তিনি স্বীকার করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!