মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। নিজেদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ এবং ইসলামী শাসনব্যবস্থা রক্ষার লক্ষ্যে মরিয়া হয়ে লড়াই করছে ইরান।
ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের টানা ছয় দিনের হামলা-পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
তবে সংঘাতের প্রভাব এখন মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াতে শুরু করেছে। একদিন আগে তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এবার আজারবাইজানে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন দেশটির ভূখণ্ডে এসে পড়ে। এর মধ্যে একটি ড্রোন সরাসরি আঘাত হানে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে। এছাড়া শাকারাবাদ এলাকায় একটি স্কুল ভবনের কাছেও একটি ড্রোন আছড়ে পড়ে। এসব হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজান কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ভূখণ্ড থেকে চালানো এই ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে। হামলায় বিমানবন্দরের অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
এদিকে উত্তর উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন ট্যাংকারে হামলার দাবি করেছে আইআরজিসি। বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতে জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। এসব জাহাজ দেখা গেলে সেগুলোর ওপর হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!