লেবাননে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলা হলে তার জবাবে বিশ্বজুড়ে ইসরায়েলের দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকার্চি এ হুঁশিয়ারি দেন। বুধবার তিনি লেবাননের রাজধানী বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির প্রসঙ্গে এ মন্তব্য করেন।
দ্য জেরুজালেম পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়, শেকার্চি বলেন, ইসরায়েল বারবার আন্তর্জাতিক সীমানা ও কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে।
তিনি দাবি করেন, উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনা এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে ইরান এতদিন সংযম প্রদর্শন করেছে।
ইরানের এই সামরিক মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা বা সংঘাত নেই। ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে তিনি বলেন, লেবাননে ইরানের দূতাবাসে কোনো হামলা হলে ইরান বিশ্বজুড়ে সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।
এছাড়া চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!