‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (১০ মে) শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তবে পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এ আয়োজনের শুরুতেই এসেছে বড় ধরনের পরিবর্তনের খবর। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান কার্যক্রম এবার স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা ও বিতর্কিত সদস্যদের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
অভিযোগ রয়েছে, তালিকায় থাকা অন্তত ১১ জন কর্মকর্তা বিগত সরকারের আমলেও পদক পেয়েছিলেন। এছাড়া একজন কর্মকর্তা দুইবার পদক পেয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। এ নিয়ে বাহিনীর ভেতরে সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হলে শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদক দেওয়ার কথা থাকলেও তা এখন হচ্ছে না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবার সাত দিনের পরিবর্তে চার দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আগামী ১৩ মে শেষ হবে পুলিশ সপ্তাহের কার্যক্রম।
এবারের প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশ-এর উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পৃথক বাণী দিয়েছেন।
চার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে-পুনাক স্টল পরিদর্শন, পুলিশ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ, আইজিপি ব্যাজ প্রদান এবং মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ। এছাড়া বিভিন্ন কর্ম-অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। পুলিশ সদস্যরা এ আয়োজনের মাধ্যমে তাদের কিছু মৌলিক দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!