ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ব্যক্তিগত কারণে তিনি প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর আপাতত বিশ্রামে থাকতে চান বলেও জানান তিনি।
পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রক্টরের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ২৮ আগস্ট শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যেই প্রক্টরের পদত্যাগের ঘটনা সামনে এলো।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!