গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
রোববার (১০ মে) ভোরে উপজেলার বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র বাগচালা এলাকার একটি গরুর খামারে প্রবেশ করে। তারা গোয়ালঘর থেকে গরু বের করে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পান।
পরে এলাকাবাসী তিনজনকে আটক করে হাত-পা বেঁধে মারধর করেন। একপর্যায়ে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, একজন হাসপাতালে নেওয়ার পথেই মারা যান এবং বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, এলাকায় কয়েকদিন ধরে চুরির ঘটনা বেড়েছে। শনিবার রাতে পিকআপ ভ্যান নিয়ে চোরেরা এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। পরে শতাধিক মানুষ একত্র হয়ে তাদের মারধর করেন।
ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!