আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন-এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়্যারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মধ্য দিয়ে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই অধিকার প্রয়োগের সময় এসেছে। জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।
ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়্যারম্যান বলেন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, যাতে সহজে ঋণ, সার ও কীটনাশক পাওয়া যায়। ধানের শীষ বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া ঋণ সরকার পরিশোধ করবে। উত্তরাঞ্চলে কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
তিনি জানান, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এসব বাস্তবায়নে ধানের শীষে ভোট দিতে হবে।
তারেক রহমান আরও বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চা কারখানা ও শিল্পকারখানা চালু করা হবে। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ, হিমাগার, আইটি পার্ক বা হাব স্থাপন এবং মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হবে।
বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। ক্ষমতায় গেলে হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, মা-বোনেরা নিরাপদে চলাচল করবে, তরুণরা কর্মসংস্থান পাবে, সবাই চিকিৎসা পাবে—এমন বাংলাদেশ গড়তে চান তিনি। গণতন্ত্র মজবুত করে দেশ পুনর্গঠনের আহ্বান জানান।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে তিনি জনসভার মঞ্চে ওঠেন। সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে আসেন বিএনপি চেয়্যারম্যান। একই দিন নীলফামারী ও দিনাজপুরে আরও দুটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!