নির্বাচনী ইশতেহার নিয়ে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বানের কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘সুশাসন কেবল নিশ্চিত হতে পারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে-তরুণ প্রজন্মের কাছে তা প্রমাণ করার দায় আমাদের রয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আসুন, আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।’
উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা দু’জনই নিজ নিজ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করব, আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।’
রাজনৈতিক অঙ্গনে এ আহ্বানকে নির্বাচনের আগে দলগুলোর কর্মসূচি ও দৃষ্টিভঙ্গি জনসমক্ষে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!