জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, ‘একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাদের সবাইকে স্বাগত জানাই।’
এদিন জিতুর যোগদানের পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দেন। তারা হলেন—শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তারা যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রদলে যোগ দিয়েছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।
উল্লেখ্য, আবদুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। জুলাই আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন যৌক্তিক আন্দোলনের সামনের সারিতেও তাকে দেখা যায়। মূলত জুলাই আন্দোলনের মাধ্যমেই জাবি ক্যাম্পাসে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা তৈরি হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!