অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর হোটেল শেরাটন ঢাকা-এর অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা, মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট থাকা সত্ত্বেও আমরা তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছি। সরকার আন্তর্জাতিক পর্যায়ে দরকষাকষি করেছে, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করেছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করেছে। এসব সমন্বিত পদক্ষেপের ফলে দেশে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু বর্তমান পরিস্থিতি সামাল দিচ্ছি না, বরং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছি। বৈশ্বিক প্রতিটি চ্যালেঞ্জকে আমরা একটি সম্ভাবনা হিসেবে নিচ্ছি। এই সুযোগগুলো কাজে লাগিয়ে দেশের অর্থনীতি ও অবকাঠামোকে আরও শক্তিশালী করা হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার গঠিত হয়েছে, যার শক্তির উৎস দেশের জনগণ। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নির্বাচনের পর থেকেই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন, যা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।’
সংসদীয় কার্যক্রম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘দীর্ঘদিন পর আমরা একটি প্রাণবন্ত সংসদ দেখছি, যেখানে সরকার ও বিরোধী দল উভয়েই খোলামেলা আলোচনা করছে। দেশের বিভিন্ন অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে গঠনমূলক বিতর্ক হচ্ছে। এই সহাবস্থান ও পারস্পরিক সম্মানই আগামী বাংলাদেশের রাজনীতির ভিত্তি গড়ে তুলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত থাকবে। ভিন্ন মত ও পথকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। অপপ্রচার ও বিভ্রান্তি কোনো সুস্থ রাজনীতির অংশ হতে পারে না—আমরা সত্য, ন্যায় ও যুক্তির ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়েছে।’
সবশেষে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে আমরা একটি স্থিতিশীল, সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি—যেখানে সবার অংশগ্রহণ থাকবে এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে যাবে।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!