সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে। এছাড়া একই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হাম সন্দেহে মোট ২২ হাজার ৪৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ১৮ জন। দেশজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং টিকাদান কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!