আগামী সপ্তাহের মধ্যেই দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি শুরু হবে এবং লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘ফোর্থ বাংলাদেশ-চীন রিনিউএবল এনার্জি ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে, যা আগামী সপ্তাহে কমে ৭০০ থেকে ৮০০ মেগাওয়াটে নেমে আসবে। তিনি জানান, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি তেল আমদানির ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। পাশাপাশি আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধে চাপ তৈরি হয়েছে। এ বকেয়ার কারণে কয়লা ও তেল আমদানিতে সমস্যার সৃষ্টি হচ্ছে।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, বিদ্যুৎ খাতে পূর্ববর্তী সরকারের বিভিন্ন প্রকল্পে অর্থ অপচয় হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সরকার এ খাতে বিনিয়োগ বাড়াতে চায়। পাশাপাশি সোলার সিস্টেম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!