কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ছিনতাইকারী চক্রের সদস্যরাই তাকে হত্যা করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ একটি চক্রের সক্রিয় সদস্য। তারা চালক ও যাত্রীর ছদ্মবেশে কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করত। পরে সিএনজিচালিত অটোরিকশায় তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত।
গ্রেপ্তারকৃতরা হলেন-ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)। রোববার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, চাপাতি ও সুইচ গিয়ার (এক ধরনের ছুরি) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ঘটনার রাতে অভিযুক্তরা জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অবস্থান করছিল। চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে গত শুক্রবার গভীর রাতে বুলেট বৈরাগী সেখানে পৌঁছান। এ সময় জুয়েল তার গন্তব্য জানতে চাইলে তিনি জাঙ্গালিয়া যাবেন বলে জানান। পরে সোহাগ ও হৃদয় তাকে অটোরিকশায় তুলে নেয়। পথে সোহাগ, জনি ও হৃদয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং ভয় দেখিয়ে তার মোবাইল ফোন, টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে চলন্ত অটোরিকশা থেকে তাকে ফেলে দেওয়া হয়। মাথা ও মুখে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!