জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোতে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা বহাল থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে, দেশের সরকারি ও বেসরকারি অফিসের জন্যও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের শপিংমলগুলো সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবে না। পাশাপাশি বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে আলোকসজ্জার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!