আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে বছরজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিলকারীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তিনি বলেন, কর সংস্কৃতিতে পরিবর্তন আনতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন আর করদাতাদের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না; তারা বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন। তবে যারা বছরের প্রথম তিন মাসের মধ্যে রিটার্ন দাখিল করবেন, তাদের জন্য কর রেয়াত বা প্রণোদনার ব্যবস্থা থাকবে।
সভায় নোয়াবের পক্ষ থেকে প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মতিউর রহমান চৌধুরী। এ সময় বক্তব্য দেন মতিউর রহমান–ও।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, ভবিষ্যতে ‘ওয়েলথ ট্যাক্স’ বা সম্পদ কর পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে উচ্চসম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে আয়করের বাইরে অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
এ ছাড়া উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির ওপর কর আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে উচ্চমূল্যের সম্পত্তি বা সিটি করপোরেশন এলাকায় অবস্থিত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে হস্তান্তরের আগে কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!