২০২৫-২০২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৪১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, চলতি করবর্ষ থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ই-রিটার্ন ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এ পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি ইতোমধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় দিতে পারবেন।
এনবিআর জানায়, সময় বাড়ানোর আবেদন প্রক্রিয়া সহজ করতে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে ‘Time Extension’ মেন্যু ব্যবহার করে আবেদন করতে পারছেন।
গত কয়েক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা সময় বাড়ানোর আবেদন করেছেন এবং বেশিরভাগ আবেদন দ্রুত নিষ্পত্তি করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যে করদাতারা কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এ সুবিধা পেতে হলে ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
এনবিআর সকল করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে ই-রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে, যাতে জরিমানা বা অতিরিক্ত কর পরিশোধ এড়ানো যায়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!