মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। এখন থেকে এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।
রবি জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের পথচলার ধারাবাহিকতায় নতুন পরিচয়ে আসছে ‘সার্কেল’। তবে নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সেবা বা অপারেটরের সঙ্গে তাদের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।
এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হয়ে যাবেন। তাদের ০১৬ নম্বর, বর্তমান প্যাকেজ, ব্যালান্স ও অন্যান্য সেবা আগের মতোই চালু থাকবে। এজন্য গ্রাহকদের আলাদাভাবে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।
এ ছাড়া মোবাইল সেবার পাশাপাশি এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যও আগের মতো নিরাপদ ও সচল থাকবে বলে জানিয়েছে রবি।
এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক পরিচয়কে ভিত্তি করে ‘সার্কেল’কে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ভবিষ্যতমুখী প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রাহকদের আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে নতুন ব্র্যান্ডটির।
‘আসল সংযোগ, সবসময় সচল’-এই প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে সার্কেল। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি থেকে শুরু করে তরুণদের দৈনন্দিন ডিজিটাল কার্যক্রমে নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ।
তিনি বলেন, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। এখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই নয়, সেই সংযোগকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ।
রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন। নতুন পরিচয়ে সার্কেল বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!