রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে কেউ বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বাস করে। তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশে বেকারত্ব কমে আসবে।
রিজভী বলেন, জিয়াউর রহমানের সময় থেকেই দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন, যার ভিত্তি তৈরি হয়েছিল সেই সময়েই। কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নেও বিএনপি সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পে নারীদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হকারদের পুনর্বাসনের বিষয়েও বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে রিজভী বলেন, উচ্ছেদের পরিবর্তে পুনর্বাসনের চিন্তা করা হয়েছে, কারণ একজন হকারের সঙ্গে একটি পরিবারের জীবিকা জড়িয়ে থাকে। এছাড়া দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিগত ১৬ বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগও তোলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যাপক আশফাকুল ইসলাম মনু। এছাড়া বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের অন্যান্য নেতারা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!