নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসনের জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, তিনি বিশেষ পরিস্থিতিতে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা, যেখানে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে।
তিনি আরও লেখেন, নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা তার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের সিদ্ধান্তের কারণে কেউ কষ্ট পেলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন নাগরিক ঐক্যের এই নেতা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!