প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক ও সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, আফজাল নাছের ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন এবং ওই সময় রাজনৈতিক নেতাকর্মী ও ব্যবসায়ীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।
রাষ্ট্রপক্ষের দাবি, সে সময় বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়নে তিনি জড়িত ছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনাতেও সংশ্লিষ্ট ছিলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র চিকিৎসা গ্রহণে বাধা দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানিয়ে বলেন, মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তার মক্কেলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দেলোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!