ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতোবা হোসেইনি খামেনি দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া ৩টার দিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাঁর নাম ঘোষণা করা হয়।
ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ জন ধর্মীয় ব্যক্তি নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট দেশের সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তাঁরা মোজতোবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছেন। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে নিজের বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তাঁর মেয়ে, নাতি ও জামাইসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই মোজতোবা খামেনিকে সম্ভাব্য নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হচ্ছিল।
নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশটির জনগণকে আহ্বান জানিয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। একই সঙ্গে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ও সশস্ত্র বাহিনী মোজতোবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা মোজতোবা খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করছে এবং তাঁর সব নির্দেশনা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত থাকবে।
মোজতোবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তাঁর বাবা সুপ্রিম লিডার থাকাকালীন ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁর উল্লেখযোগ্য প্রভাব ছিল। ইসলামিক রেভোল্যুশনারি গার্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে উঠেছিল।
বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতোবা খামেনি কখনো প্রকাশ্যে নিজের উত্তরসূরিত্ব নিয়ে মন্তব্য করেননি। এর মধ্যেও তাঁকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হতো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের দুই দিন আগে বলেছেন, মোজতোবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হবে না। তবে ট্রাম্পের বক্তব্যের পরও ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতোবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!