ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যায় জড়িত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
আজ সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইজিপি জানান, এই দুই আসামিকে অচিরেই দেশে আনা হবে।
আইজিপি আরও বলেন, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি থানাকে জিরো কমপ্লেইন সেন্টার হিসেবে পরিচালনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, ‘পুলিশের কোনো সদস্য অতিউৎসাহী ভূমিকা পালন করবেন না, তবে জনগণকে আইন মেনে চলতে হবে।’
আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত কোনো নিষিদ্ধ সংগঠন ছাড় পাবে না বলেও আইজিপি হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন, পুলিশের পদোন্নতি বা পদায়নে স্বজনপ্রীতি হবে না, যোগ্য ও সৎ পুলিশ সদস্য থাকবেন।
আইজিপি জানান, সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা রয়েছে। পুলিশের পোশাকের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদারের কথাও জানান আইজিপি। তিনি বলেন, ঈদযাত্রার সময় ছিনতাই, ডাকাতি বা চাঁদাবাজির মতো কোনো অপরাধ সংঘটিত হতে দেওয়া হবে না এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা হয়েছে যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এছাড়াও নতুন করে জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে ওঠে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!