শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নানা সমস্যা ও অনিয়ম রয়েছে। গত সরকারের আমলে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘হাইজ্যাক’ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার রাতে রাজধানীর বনানীতে একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় সমস্যা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের ঝামেলা ও অপরাধ ঘটে। তবে এ খাত দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এসব বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার এ খাতকে সহযোগিতা করতে চায়।
তিনি আরও বলেন, আগে মালয়েশিয়ার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলেও এখন বাংলাদেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় পড়তে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, শুধু নিয়ন্ত্রণ নয়, সংস্থাটিকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। কোনো বিভাগের অনুমোদনে দীর্ঘ সময় নেওয়া উচিত নয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট থাকা উচিত নয় এবং শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ থাকা প্রয়োজন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধীরে ধীরে পিএইচডি কার্যক্রম চালুরও পরামর্শ দেন তিনি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ড ও মালিকানা নিয়ে দ্বন্দ্ব বিদ্যমান। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, দেশের লক্ষাধিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর। এই খাতকে দুর্বল করা মানে দেশের ভবিষ্যৎকে দুর্বল করা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের কোনো অনুদান নেই। কিন্তু ভ্যাট, ট্যাক্স, প্রকিউরমেন্ট ট্যাক্স পরিশোধ করছি আমরা। আর এসব খরচ বহন করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। শিক্ষার্থীরা শুধু পড়াশোনার খরচ নয়, করের বোঝাও বহন করছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বেড়েই চলেছে।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি অলাভজনক হয় তাহলে অবশ্যই ট্যাক্স ফ্রি করতে হবে। আর ট্যাক্স আরোপ করা হলে লাভজনক ঘোষণা করতে হবে।
অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ইশতিয়াক আবেদিন উপস্থিত ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!