আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসের ছাদে (রুফটপ) সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয়-সংক্রান্ত কার্য-অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘অতি দ্রুত সোলার শক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরে ন্যূনতম পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রত্যেক সরকারি অফিস ও জেলার সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ইতোমধ্যে ক্যাবিনেট ডিভিশন থেকে দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের দুই থেকে তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানিমন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু হলে দেশে বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তিনি সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ খাতে তৈরি হওয়া কৃত্রিম সংকট মোকাবিলায় জেলা প্রশাসকদের ভূমিকার প্রশংসা করেন। তার মতে, স্থানীয় প্রশাসনের সহযোগিতার কারণে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।
মন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা প্রয়োজন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!