হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ধারণের অভিযোগে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পেয়েছেন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো-এর এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারের পর পাঁচ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিন দেওয়া হয়েছে অভিযুক্তদের।
ঘটনাটি চলতি সপ্তাহের শুরুর দিকে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে ঘটে। সেখানে অবস্থানরত কয়েকজন নারী অভিযোগ করেন, তাদের অজান্তে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হচ্ছে। অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই দুই ক্রিকেটারকে আটক করে।
নারাহেনপিতা থানা পুলিশ জানিয়েছে, ধারণ করা ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
গ্রেপ্তারের পর প্রাথমিক শুনানির জন্য অভিযুক্তদের আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এদিকে, এ ঘটনায় এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি শ্রিলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সংস্থাটি বর্তমানে প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!