ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছাকাছি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে বেকাসি শহরের একটি রেলস্টেশনে একটি কমিউটার ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। মঙ্গলবার ভোর পর্যন্তও উদ্ধার অভিযান চলছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতরে অন্তত চারজন জীবিত অবস্থায় আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি জানান, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি আরও জানান, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সংকীর্ণ স্থানে কাজ করতে হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আটকে পড়া যাত্রীদের বের করতে ধ্বংসস্তূপ ধীরে ধীরে কেটে সরানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকর্মীরা ভারী লোহার কাঠামো কাটতে বিশেষ যন্ত্র ব্যবহার করছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং অন্তত ৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লেভেল ক্রসিংয়ে যানবাহনের সঙ্গে সংঘর্ষের পর কমিউটার ট্রেনটি লাইনে থেমে যায়। এরপর সেটিকে পেছন থেকে দ্রুতগতির দূরপাল্লার ট্রেনটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইন্দোনেশিয়াতে অতীতেও একাধিক বড় রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!