যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরুর আগে রাশিয়া ও ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কূটনৈতিক এ সফরে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন আরাঘচি। সফরের অংশ হিসেবে তিনি ইসলামাবাদ, মাস্কট ও মস্কো সফর করবেন।
মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি বৈঠক আগামী ২৭ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে।
খবরে বলা হয়, বৈঠকের আগে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনা করবেন মার্কিন প্রতিনিধিরা। এরপর ইরানের প্রতিনিধিদলের সঙ্গে মূল বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার ও রোববার পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন আরাঘচি। এসব বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ পুনরায় শুরু এবং সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়টি গুরুত্ব পাবে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমেইল বাকেই এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় পক্ষগুলো। ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো অগ্রগতি হয়নি। ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
ইরানের সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!