পর্দার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসাতে বা আবেগপ্রবণ করতে পটু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। কিন্তু এবার বাস্তবে এক গভীর শোক আর শূন্যতা ঘিরে ধরেছে এই অভিনেতাকে। নিজের প্রিয় পোষ্য, শুটিং সেটের নিয়মিত সঙ্গী ‘লালু’কে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পেজে লালুকে জড়িয়ে ধরে রাখা একটি আবেগঘন ছবি পোস্ট করে এই দুঃসংবাদ জানান নিলয়। তার সেই পোস্ট এবং নেটিজেনদের মন্তব্য থেকে এক হৃদয়বিদারক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে।
নিলয় আলমগীরের পোস্ট থেকে জানা যায়, লালু নামের ওই কুকুরটি অভিনেতার অত্যন্ত আদরের ছিল। মৃত্যুর আগে সেটি নিলয়ের কাছেই এসেছিল। নিলয় আক্ষেপ করে লেখেন, লালু চলে গেলো। মৃত্যুর আগে আমার কাছে এসেছিলো। হয়তো ভেবেছিলো আমি সাহায্য করতে পারবো, আমি বাঁচাতে পারবো। কিন্তু আমি পারি নাই।
তিনি আরও বর্ণনা করেন, তার হাতের ওপর কুকুরটি নীল রঙের পানির মতো বমি করে নিস্তেজ হয়ে পড়ে। কী কারণে হুট করে এমনটা হলো, তা বুঝতে না পারার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। স্মৃতিচারণ করে নিলয় লেখেন, পুবাইল যখন শুটিং করতে যাই, লালু সহ অন্যরা কি যে খুশি হতো। সারাক্ষণ আশে পাশে ঘুরঘুর করতো। শুধু খাবারের জন্য না। কাছে থাকলেই খুশি। লালু আর কখনো আসবেনা। শুটিং চলাকালিন ফ্রেমে ঢুকে শুটিং নষ্ট করবে না। বিদায় লালু…।
নিলয়ের এই আবেগঘন পোস্টে ভক্ত-অনুরাগীরাও সমবেদনা জানাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই শোক প্রকাশ করে লিখেছেন, প্রাণীর প্রতি নিলয়ের এই ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। অনেক নেটিজেন ধারণা করছেন, কুকুরটি সম্ভবত ফুড পয়জনিং বা বিষক্রিয়ার শিকার হয়েছিল।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!