কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি ঈশ্বরদীতে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এ নিয়ে চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের মোট ছয়টি চালান নেওয়া হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়ামবাহী গাড়িবহর। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে পারমাণবিক জ্বালানির চালানটি রূপপুরে নেওয়া হয়।
ঢাকা থেকে রূপপুর পর্যন্ত যেসব জেলার ওপর দিয়ে গাড়িবহরটি গেছে, সেসব এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানো নিশ্চিত করতে বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
প্রকল্প সূত্র জানায়, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। পরে এসব জ্বালানি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়। চলতি বছর রাশিয়া থেকে আরও পারমাণবিক জ্বালানির চালান দেশে আসার কথা রয়েছে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু স্বাভাবিকভাবে এগোলে স্বল্প সময়ের মধ্যেই রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!