হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শনিবার বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম এ রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা, হুমকি-ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের মাধ্যমে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, এ ঘটনায় বিদেশফেরত যাত্রীদের স্বাভাবিক আগমন ব্যাহত হয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরে এ ধরনের কর্মকাণ্ডের পেছনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব ও ট্রলি সংকটকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে আখতারুজ্জামানের বাকবিতণ্ডার অভিযোগ ওঠে। পরে তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি ও নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করা হয়।
মামলার পর ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!