দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে মুক্তির আগেই তার নতুন ছবি ‘ঈথা’ শিরোনাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একই সঙ্গে ছবিটির জন্য অভিনেত্রীর পারিশ্রমিকও আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তামাশা শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত ‘ঈথা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। প্রযোজক দিনেশ বিজনের সঙ্গে এটি তার তৃতীয় কাজ। এর আগে ‘স্ত্রী’ ও ‘স্ত্রী ২’-এও একসঙ্গে কাজ করেছেন তারা।
প্রযোজকের বিশ্বাস, ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবনভিত্তিক এই সিনেমা শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। সে কারণেই এই পারিশ্রমিককে যৌক্তিক বলে মনে করছেন তিনি।
এর আগে ‘স্ত্রী ২’ সিনেমায় শ্রদ্ধার পারিশ্রমিক ছিল ৫ কোটি রুপি। একই ছবিতে অভিনেতা রাজকুমার রাও পেয়েছিলেন ৬ কোটি রুপি। এছাড়া ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমার জন্য শ্রদ্ধা নিয়েছিলেন ৭ কোটি রুপি।
এদিকে সিনেমাটির নাম নিয়েই আপত্তি তুলেছে মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দলের চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ। তাদের দাবি, ছবির নাম ‘ঈথা’ না রেখে ‘ভিতা’ বা ‘ভিতাবাই’ রাখা উচিত ছিল। তাদের মতে, বর্তমান নামটি কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের পরিচয় ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে না।
একই দাবি জানিয়েছেন ভিতাবাইয়ের পরিবারের সদস্যরাও। তারা সিনেমায় শিল্পীর প্রকৃত নাম ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
তবে সিনেমাটির অভিনেতা অনন্ত ভি জোশি জানিয়েছেন, আইনি জটিলতা এড়াতেই শুরুতে ভিন্ন নাম রাখা হয়েছিল। পরিবারের সম্মতি মিললে বাস্তব নাম ব্যবহার করলে ছবিটির গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
‘ঈথা’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। আগামী ২৮ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!