সংগঠন, কমিউনিটি সম্পৃক্ততা, তরুণ নেতৃত্ব ও জনসেবায় ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান ডেমোক্রেটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তাহমিদ চৌধুরী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিশিগানের ওয়ারেনে আয়োজিত মিশিগান ডেমোক্রেটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে মঞ্চে এই পুরস্কার দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টির প্রসিকিউটর এলি সাভিত। অনুষ্ঠানে ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার উইনি ব্রিংকসও উপস্থিত ছিলেন।
তাহমিদ ম্যাকম্ব কাউন্টি ও মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে কাজ করে আসছেন। কমিউনিটি আউটরিচ, নাগরিক অংশগ্রহণ বাড়ানো এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ তৈরিতে তিনি কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তাহমিদ চৌধুরী বলেন, এই স্বীকৃতি শুধু তাঁর একার নয়; তাঁর পথচলায় যারা মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক, কমিউনিটি নেতা ও বন্ধু হিসেবে সহযোগিতা করেছেন, এটি তাদেরও স্বীকৃতি।
তিনি বলেন, মানুষের পাশে থাকা, তাদের কথা শোনা, কঠোর পরিশ্রম করা এবং কমিউনিটির সেবা করাই তাঁর লক্ষ্য। সামনে আরও কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বিএএম) প্রেসিডেন্ট জাবেদ চৌধুরী ও উপদেষ্টা সুমন কবির ছিলেন।
তাহমিদ চৌধুরী মিশিগান ডেমোক্রেটিক পার্টি এবং মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ পুরস্কারে সম্মানিত অন্যদেরও অভিনন্দন জানান তিনি।
তাহমিদের রাজনৈতিক ও কমিউনিটি সম্পৃক্ততার বিষয়ে স্বাধীন অনলাইন তথ্যেও উল্লেখ পাওয়া যায়। তাঁর পেশাগত প্রোফাইলে মিশিগান ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কাজের তথ্য রয়েছে। এছাড়া ম্যাকম্ব কাউন্টি ডেমোক্রেটিক কমিটির নেতৃত্বের তালিকাতেও তাঁর নাম রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!