কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, টিনপট্টি এলাকায় আল-আমিন সৈকতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আল-আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী মরহুম জসিম মিয়ার ছেলে। তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছাড়াও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!