ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর গ্রহণকেন্দ্রের ডিপোতে এসে পৌঁছেছে।
পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এসব ডিজেল আমদানি করা হয়েছে। পার্বতীপুর রেল ডিপোর পরিচালনা ব্যবস্থাপক মো. রবিউল জানান, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তা শেষ হয়।
২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয় বাংলাদেশ ও ভারত।
২০২৩ সালের মার্চে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত এর মাধ্যমে বাংলাদেশে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করা হয়েছে।
আমদানি করা ডিজেল রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠান—পদ্মা তেল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা তেল কোম্পানির মধ্যে প্রায় সমান পরিমাণে বিতরণ করা হয়।
পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পার্বতীপুরে পৌঁছেছে। সূত্র: বাসস

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!