চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। গত ১৮ এপ্রিল আদালতের এ আদেশ দেওয়া হলেও বিষয়টি সামনে আসে শনিবার (২৫ এপ্রিল)। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান পূজা চেরি।
পোস্টে তিনি লিখেছেন, সাম্প্রতিক এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য ফোন ও বার্তা পাচ্ছেন তিনি। বিভ্রান্তি এড়াতে নিজের অবস্থান স্পষ্ট করতেই এ বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন।
অভিযোগের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে তিনি বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং নিজের পরিশ্রমে ক্যারিয়ার ও জীবনযাপন পরিচালনা করছি।’
আর্থিক লেনদেনের প্রসঙ্গে তিনি আরও বলেন, বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি বর্তমানে তিনি কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নন।
ব্যক্তিগত সম্মান ও পেশাগত অবস্থান প্রসঙ্গে পূজা চেরি জানান, একজন শিল্পী হিসেবে তিনি সবসময় দর্শকদের ভালোবাসা ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। পরিবারের সদস্য হওয়ার কারণে উদ্ভূত এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক হলেও এটি সম্পূর্ণভাবে তার বাবার ব্যক্তিগত আইনি বিষয়।
তিনি আশা প্রকাশ করেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে।
সবশেষে এই নায়িকা অনুরোধ করেন, এ সংবেদনশীল সময়ে যেন তাকে বা তার কাজকে এ ঘটনার সঙ্গে জড়ানো না হয় এবং তিনি তার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চান।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!