সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে তাৎক্ষণিক কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে এই পোস্ট দিয়েছেন সাজ্জাদ হোসাইন হৃদয়। পোস্টে হৃদয় লেখেন, ছাত্র রাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।
হৃদয়কে পাঠানো ছাত্রদলের শোকজ নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
সাজ্জাদ হোসাইন হৃদয় চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং চাকসুর সর্বশেষ নির্বাচনে ভিপি প্রার্থী ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!