রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশি বৈঠকে হামলার ঘটনায় কুপিয়ে আহত এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বিএনপি নেতা।
নিহত মো. আবুল বাসার বাদশা (৩০) নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। আহত মো. সাদ্দাম (৩৫) একই ইউনিটের সভাপতি। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে হামলার এ ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আবুল বাসার বাদশার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ মীমাংসার উদ্দেশ্যে বুধবার রাতে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
অভিযোগ অনুযায়ী, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও আবুল বাসার বাদশা গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!