ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা ও আধুনিকায়নে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৯মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও এগিয়ে চলছে।
তিনি জানান, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশন কার্যক্রম পরিচালনা করছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তাই নতুন স্টেশন নির্মাণ ও সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা জীবন ঝুঁকি নিয়ে দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জান-মাল রক্ষায় কাজ করে যাচ্ছেন এবং জনগণের কাছে এ বাহিনী এখন আস্থার প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও জানান, বাহিনীর সক্ষমতা বাড়াতে সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের কাজও চলছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের আধুনিকায়ন, অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স চালু, আবাসন সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। ২০২৫ সালে ফায়ার সার্ভিস ২৭ হাজারের বেশি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে হাজার কোটি টাকার সম্পদ রক্ষা করেছে বলে জানান মন্ত্রী।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!