ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে।
আইন অনুযায়ী, ‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’-এর ভিত্তিতে প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া তিনি মাসিক ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা প্রাপ্য হবেন। যদিও সাধারণত প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবন থাকে এবং তিনি সেখানে অবস্থান করেন।
প্রধানমন্ত্রীর জন্য দৈনিক ভাতা নির্ধারিত রয়েছে ৩ হাজার টাকা। বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ থাকবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্য দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ রয়েছে।
এ ছাড়া সরকারি কাজে বিনোদন বাবদ যে ব্যয় হবে, তা সম্পূর্ণ ভাতা হিসেবে প্রদান করা হবে। অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সব খরচ সরকার বহন করবে। প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ অন্যান্য ইউটিলিটি বিলও সরকার পরিশোধ করবে। পরিবারের নির্দিষ্ট ব্যয়ও ভাতার আওতায় অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতোমধ্যে শপথ নিয়েছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!